২৫ জুলাই ২০২৬ - ১৭:৩৪
গাজায় ইসরাইলি হামলা অব্যাহত

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজাজুড়ে গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় নয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ফিলিস্তিনি অবরুদ্ধ গাজাজুড়ে গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় নয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। সংবাদ সংস্থা ওয়াফা এ তথ্য জানিয়েছে।সংস্থাটি জানায়, মধ্য গাজার দেইর আল-বালাহর দক্ষিণে একটি গাড়িতে ইসরাইলি হামলায় দুই ফিলিস্তিনি নিহত এবং আরো সাতজন আহত হয়েছেন।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, তাদের দল নিহত ও আহতদের আল-আকসা হাসপাতালে স্থানান্তর করেছে।

ওয়াফা চিকিৎসা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে ইসরাইলি হামলায় নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন রয়েছেন, যারা পূর্ববর্তী হামলায় আহত হয়ে মারা গেছেন।

গাজায় ইসরাইলের হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৭৩ হাজার ৩২৬ জনে পৌঁছেছে এবং আরো এক লাখ ৭৩ হাজার ৯৯৭ জন আহত হয়েছেন।

অক্টোবরে তথাকথিত ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় প্রায় এক হাজার ২০০ জন নিহত এবং আরো তিন হাজার ৮৮৮ জন আহত হয়েছেন।

Tags

Your Comment

You are replying to: .
captcha